ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদ উদযাপন করতে পারছি : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদমুক্ত একটি দেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারছি। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ

2026-03-21T17:29:00+00:00
2026-03-21T17:29:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদ উদযাপন করতে পারছি : নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৫:২৯ পিএম 
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদমুক্ত একটি দেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারছি। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের গঠনের দিকে না যায়, ঈদের পর সংসদের ভেতরে ও বাইরে থেকে বিরোধীদল হিসেবে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে।


একটি সরকারের গতিবিধিকে মূল্যায়নের জন্য তাদের আরও সময় দিতে হবে জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ তারা দ্রুততার সঙ্গে করেছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   ফ্যাসিবাদ  মুক্ত  দেশ  ঈদ  উদযাপন  নাহিদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: