এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রত্যয় নিয়ে এসেছি, সেটা বাস্তবায়ন করব।
আইনমন্ত্রী বলেন, বড় ধরনের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। তবে দুয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, তবে আমরা অনুধাবন করছি, চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। যদিও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদের দুশ্চিন্তা আছে। তবে আমরা শান্তিপূর্ণভাবে এবার ঈদ করতে পেরেছি।
সময়ের আলো/আআ