ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ইরানের প্রশংসা করেন মোদি।
শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।
ফোনালাপকালে মোদি বলেন, ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য তেহরানের প্রশংসা করছি।
একই সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি।
এ সময়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা সচল রাখার জন্য হরমুজ প্রণালীসহ সমুদ্রপথ খোলা ও সুরক্ষিত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর থেকে দুই নেতার মধ্যে এটি দ্বিতীয় ফোনালাপ।