বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে মো. রাজু (৩০) নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ

2026-03-21T18:34:38+00:00
2026-03-21T18:34:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৪ পিএম 
নিহত রাজু। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে মো. রাজু (৩০) নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করছে পুলিশ।

শনিবার (২১ মার্চ) সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত রাজু স্থানীয় আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ইফতারের আগে একটি ছোট গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় রাজুর দূরসম্পর্কের আত্মীয় আজম এক পক্ষের হয়ে সেখানে বিবাদে জড়ান। রাজু তাকে ঝগড়া করতে নিষেধ করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

বিকেলের সেই ঘটনার জেরে রাত ৯টার দিকে আজম ও তার চার ছেলে মিলে রাজুকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে তারা রাজুকে ঘিরে ধরে মারধর শুরু করেন এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে দেন। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।


নিহতের বোন তাহমিনা আক্তার বলেন, আজম আমার মায়ের মামাতো ভাই। বিকেলের ঝগড়া থামাতে চাওয়ায় সে রাতে আমার ভাইকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আজমকে ধরে নিয়ে যায়।

ওসি মো. মহিনুল ইসলাম সময়ের আলোকে বলেন, প্রধান অভিযুক্ত আজমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  সীতাকুণ্ড  বাড়ি  যুবক  পিটিয়ে  হত্যা  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: