ঝুঁকির মধ্যেই ইরানিদের ঈদের নামাজ আদায়

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যেকোনো সময় বোমা হামলার ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন ইরানিরা।বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশের পাশাপাশি আজ

2026-03-21T18:59:52+00:00
2026-03-21T19:02:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ঝুঁকির মধ্যেই ইরানিদের ঈদের নামাজ আদায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৫৯ পিএম  আপডেট: ২১.০৩.২০২৬ ৭:০২ পিএম
ঝুঁকির মধ্যেই ইরানিদের ঈদের নামাজ আদায়। ছবি : সংগৃহীত
যেকোনো সময় বোমা হামলার ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন ইরানিরা। 

বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশের পাশাপাশি আজ শনিবার (২১ মার্চ) ইরানেও ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি উপেক্ষা করেই তেহরানে খোলা আকাশের নিচে ঈদের নামাজে শামিল হন হাজারো নারী-পুরুষ।  

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের ভেতর জায়গা না থাকায় বাইরে জায়নামাজ পেতে নামাজ আদায় করেন। চলমান যুদ্ধের মধ্যে এমন জমায়েত ছিল চোখে পড়ার মতো। শুধু তেহরান নয়, মধ্য ইরানের আরাক, দক্ষিণ-পূর্বের জাহেদান ও পশ্চিমাঞ্চলের শহর আবাদানেও ঈদের নামাজ আদায়ের একই দৃশ্য দেখা গেছে।

আরও পড়ুন

ধ্বংসস্তূপ আর প্রিয়জন হারানোর শোক নিয়ে এ দিন মহান সৃষ্টিকর্তার দরবারে শান্তি চেয়ে মোনাজাত করেছেন ইরানিরা। যুদ্ধ, ক্ষতি আর অনিশ্চয়তা সত্ত্বেও ঈদকে কেন্দ্র করে তাদের এই একত্রিত হওয়া বড় শক্তির পরিচয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ইরান  ঈদুল ফিতর  ঈদের নামাজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: