ঈদের দিন কর্মরত চিকিৎসকদের লাঞ্চ বক্স দিল ড্যাব

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের দিন কর্মরত চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপনপত্র ও শুভেচ্ছা স্মারক হিসেবে লাঞ্চ বক্স দিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব

2026-03-21T21:31:41+00:00
2026-03-21T21:31:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ঈদের দিন কর্মরত চিকিৎসকদের লাঞ্চ বক্স দিল ড্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৯:৩১ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরের দিন কর্মরত চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপনপত্র ও শুভেচ্ছা স্মারক হিসেবে লাঞ্চ বক্স দিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।

শনিবার (২১ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত ২১টি সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে এ কার্যক্রম পরিচালিত হয়। 

ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল যৌথভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম উদ্বোধন করেন। 

চিকিৎসক নেতারা ঈদের ছুটির সময় দেশের সব সরকারি হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবায় কর্মরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।


এই কার্যক্রমের অংশ হিসেবে শিশু হাসপাতালে ঈদের দিন জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকদের মাঝে ড্যাব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে লাঞ্চ বক্স পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ও ড্যাব সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন, যুগ্ম-মহাসচিব ডা. ফারুক আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. এনায়েত হোসেন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সহ-প্রকাশনা সম্পাদক ডা. রাফসান জানী আবীর, শেবাচিম ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ড্যাবের আজীবন সদস্য ডা. হাসিবুর রহমান প্রমুখ।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঈদ  কর্মরত  চিকিৎসক  লাঞ্চ  বক্স  ড্যাব 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: