সাজগোজে ছাড়, পহেলা বৈশাখ হবে আরও রঙিন

সময়ের আলো ডেস্ক

পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্ল্যাটফর্ম ‘সাজগোজ’। এবারের নববর্ষকে আরও আনন্দময়

2026-04-05T18:06:21+00:00
2026-04-05T18:39:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাজগোজে ছাড়, পহেলা বৈশাখ হবে আরও রঙিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৬:৩৯ পিএম
সাজগোজের ৭২% ছাড়ে এবার পহেলা বৈশাখ হোক আরো রঙিন! ছবি : সংগৃহীত
পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্ল্যাটফর্ম ‘সাজগোজ’। এবারের নববর্ষকে আরও আনন্দময় করে তুলতে তাদের আয়োজিত এই ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় সব অফার।

সাজগোজ জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে তাদের সংগ্রহে থাকা বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৭২ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। 

বৈশাখী সাজের জন্য প্রয়োজনীয় মেকআপ কিটসহ নানা ধরনের বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্য এ অফারের আওতায় পাওয়া যাচ্ছে।

এছাড়া ক্রেতারা ‘১টি কিনলে ১টি ফ্রি’ অফার এবং বিভিন্ন বিশেষ কম্বো ডিলও উপভোগ করতে পারবেন। এসব পণ্য বৈশাখের উৎসবমুখর আমেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বাছাই করা হয়েছে বলে জানানো হয়।


সাজগোজ কর্তৃপক্ষ জানায়, মানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে তারা কাজ করে যাচ্ছে। পাশাপাশি কার্যকর বিউটি টিপস ও সাশ্রয়ী দামের কারণে বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্দিষ্ট দিনগুলোতে ক্রেতারা ফ্রি ডেলিভারির সুবিধাও পাবেন।

উল্লেখ্য, সাজগোজের পহেলা বৈশাখ সেল ২০২৬ সালের ১ এপ্রিল থেকে শুরু হয়েছে। 

সর্বশেষ অফার সম্পর্কে জানতে www.shop.shajgoj.com⁠, সাজগোজের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা তাদের যেকোনো শোরুমে যোগাযোগ করতে বলা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   পহেলা  বৈশাখ  সাজগোজ  অফার 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: