আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অন্যতম প্রধান পেট্রোকেমিক্যাল ও পলিওলেফিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইরান। তবে এসব হামলা সরাসরি কারখানাটিতে

2026-04-05T17:11:11+00:00
2026-04-05T17:12:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৫:১২ পিএম
পেট্রোকেমিক্যাল ও পলিওলেফিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অন্যতম প্রধান পেট্রোকেমিক্যাল ও পলিওলেফিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইরান। তবে এসব হামলা সরাসরি কারখানাটিতে আঘাত হানতে পারেনি। কিন্তু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানাটির একাধিক স্থানে আগুন লেগেছে।

রবিবার (৫ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলেছে, আবুধাবির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এ আগুনের সূত্রপাত হয়। 

জানা যায়, অগ্নিকাণ্ডের পর কারখানাটির উৎপাদন কাজ বন্ধ রাখা হয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ।

আরব আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় আজ ভোর ৬টা ৪৪টা মিনিটে আমিরাতের আকাশ সুরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করে এবং সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করে।

আমিরাত কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং সতর্কতা ও পরবর্তী খবরের জন্য সরাসরি সরকারি চ্যানেলগুলো অনুসরণ করার অনুরোধ করেছে। 


এর আগে শনিবার ইরানের খুজেস্তান প্রদেশে ৩টি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানাসহ বেশ কয়েকটি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। 

তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি জানান, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রাদেশিক রাজধানী আহভাজের পূর্ব ও পশ্চিমে তিনটি বিস্ফোরণ ঘটে। 

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা যায়। 

তবে এর দুই মিনিট পর, অর্থাৎ ১০টা ৪৭ মিনিটে মাহশাহর পেট্রোকেমিক্যাল কারখানায় আরো তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

যদিও এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গভর্নর আরও জানান, এসব হামলায় ফজর ১, ফজর ২, রেজাল ও আমির কবির পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের বেশ আশঙ্কা রয়েছে বলের জানান তিনি।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   আরব  আমিরাত  আবুধাবি  পেট্রোকেমিক্যাল  পলিওলেফিন  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: