ঈদে হাতিরঝিলে দর্শনার্থীদের ‘আনন্দ ভ্রমণ’

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদে লম্বা ছুটি মিলেছে নগরবাসীর। ফলে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের

2026-03-21T21:53:10+00:00
2026-03-22T01:22:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদে হাতিরঝিলে দর্শনার্থীদের ‘আনন্দ ভ্রমণ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৯:৫৩ পিএম  আপডেট: ২২.০৩.২০২৬ ১:২২ এএম
সংগৃহীত ছবি
সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদে লম্বা ছুটি মিলেছে নগরবাসীর। ফলে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গত কয়েক দিনে ঢাকা ছেড়েছেন সিংহভাগ মানুষ।

তবে যারা ঢাকায় আছেন তারা ঈদের দিন বিকেল থেকে ভিড় জমিয়েছেন বিনোদনকেন্দ্রগুলোতে। রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলেও ছিল মানুষের উপচে পড়া ভিড়  তাদের বেশির ভাগই পরিবারসহ ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণে অংশ নিচ্ছেন। 

এক জেটি থেকে অন্য জেটিতে যেতে দর্শনার্থীদের ভাড়া গুনতে হচ্ছে ২৫ ও ৪০ টাকা। একইভাবে আধা ঘণ্টা ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণের জন্য ৮০ টাকার আলাদা প্যাকেজ রাখা হয়েছে।


হাতিরঝিলে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছেন নানা শ্রেণির মানুষ। অনেকে বন্ধুদের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন, আবার ছোট ছোট বাচ্চারাও দল বেঁধে ওয়াটার ট্যাক্সিতে ঈদ আনন্দ উপভোগ করতে এসেছে। ওয়াটার ট্যাক্সিতে উঠে হাতিরঝিলের পানির পটভূমিতে অনেকেই মেতেছেন সেলফি তোলায়।

দর্শনার্থীরা বলছেন, ইট-পাথরের আর কংক্রিটের এই শহরে বুক ভরে শ্বাস নেওয়ার জায়গা অনেক কম। এই ব্যস্ত নাগরিক জীবনে কিছুটা স্বস্তি পেতে সব সময়ই উপলক্ষ খুঁজে বেড়ায় নগরবাসী। তেমনি এক উপলক্ষ্য- ঈদুল ফিতর। প্রত্যেক বছরের মতো ব্যতিক্রম হয়নি এবারও। ঈদের দিন হাতিরঝিল ছাড়াও রাজধানীর বিভিন্ন বিনোদন স্পটে ভিড় করেছেন নগরবাসী। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ঈদ  হাতিরঝিল  দর্শনার্থী  আনন্দ  ভ্রমণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: