ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বেরিয়ে দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে শাহাদাৎ খলিফা (১৫) নামের এক নবম শ্রেণির

2026-03-21T21:03:12+00:00
2026-03-21T21:03:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৯:০৩ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
মাদারীপুরের শিবচরে বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বেরিয়ে দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে শাহাদাৎ খলিফা (১৫) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২১ মার্চ) বিকেলে শিবচর-জাজিরা সড়কের সীমানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ উপজেলার খলিফাকান্দি দ্বিতীয়খণ্ড গ্রামের হীরু খলিফার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের নিয়ে একটি ভ্যানে করে ঘুরতে বের হয় শাহাদাৎ। পথিমধ্যে শিবচর-জাজিরা সড়কের সীমানা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শাহাদাৎ। 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাদাৎ খলিফাকে মৃত ঘোষণা করেন।


শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল কর্মকর্তা জানান, হাসপাতালে আনার আগেই শাহাদাতের মৃত্যু হয়েছে।

এদিকে, ঈদের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

এফআর


  বিষয়:   মাদারীপুর  শিবচর  ঈদের দিন  বন্ধু  ঘুরতে  বেরিয়ে  প্রাণ  গেল  স্কুলছাত্র 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: