ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো

সময়ের আলো ডেস্ক

খেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত ও মুসলিম অনুসারীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।শুক্রবার

2026-03-21T21:55:07+00:00
2026-03-21T21:55:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৯:৫৫ পিএম 
ক্রিস্টিয়ানো রোনালদো। সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত ও মুসলিম অনুসারীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। 

শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

৪১ বছর বয়সি পর্তুগিজ এই ফুটবলার তার পোস্টে লিখেছেন, সবাইকে ঈদ মোবারক! আশা করি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সবার দিনটি বিশেষভাবে কাটবে। সবার জন্য শান্তি ও সুখ কামনা করছি।

বর্তমানে সৌদি প্রো লিগের দল আল-নাসেরের হয়ে খেলছেন রোনালদো। মধ্যপ্রাচ্যে থাকার সুবাদে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তার সখ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে। এর আগেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে এই মহাতারকাকে।

রোনালদোর এই শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 


বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ভক্তরা তার পোস্টে মন্তব্য করে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছেন। 

অনেকে মনে করছেন, সৌদি আরবে খেলার ফলে স্থানীয় সংস্কৃতির প্রতি রোনালদোর এই শ্রদ্ধা বিশ্বজুড়ে সম্প্রীতির এক অনন্য উদাহরণ তৈরি করছে।

এফআর
  বিষয়:   ঈদের শুভেচ্ছা  ক্রিস্টিয়ানো রোনালদো  ফুটবলার 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: