মন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক

সময়ের আলো ডেস্ক

জাতীয়

কুমিল্লার বাস-রেলের সংঘর্ষে দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের

2026-03-22T17:06:05+00:00
2026-03-22T17:06:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার বাস-রেলের সংঘর্ষে দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অঝোরে কান্নার দৃশ্য রীতিমতো ঝড় তুলেছে দেশজুড়ে।

রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন মনিরুল হক রেলমন্ত্রীকে ফোন করেন। তাদের এই কথোপকথনের একটি ভিডিও মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

ভিডিওটিতে দেখা গেছে, কান্নাজড়িত কণ্ঠে তিনি মন্ত্রীকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানান এবং নিজের চিকিৎসা শেষ করে দ্রুত দেশে ফেরার কথাও জানান।

তিনি বলেন, ‘পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দুর্ঘটনা নতুন কিছু নয়। গত ১০০ বছর এ ঘটনা ঘটছে, কেউ বিচার করে না। আমি চেষ্টা করেছি সাধ্যমতো। তত্ত্বাবধায়ক সরকারের রেল সচিবের কাছে সব কাগজপত্র আছে। পদুয়ার বাজার ব্যারিকেডে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) টাকা দিয়েছিল, লুট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকারের সময়। এই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য ৭৫০ কোটি টাকা দিয়েছিল সাইফুর রহমান, এই কাজটি কমপ্লিট করতে পারিনি।’

এ সময় অপর প্রান্ত থেকে মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, ‘আপনি সেদিনও বলেছেন, সেদিনও বলেছেন।’


সঙ্গে সঙ্গে মনিরুল হক চৌধুরী কান্না করে বলেন, ‘আপনি একটু গিয়ে দেখুন। আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কাল রাতে। ডাক্তার দেখানো হলে আমি কাল রাতেই ফ্লাইট ধরার চেষ্টা করব। এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি ভাই রবিউল, এই পদুয়ার বাজার রেলওয়ে ব্যারিকেড... আমি শান্তি পাবো জীবনে। আমি কাউকে নিতে পারি নাই, আপনি একটু দেখে আসেন। মির্জা ফখরুলকে নোয়াখালী যাওয়ার সময় দেখিয়েছিলাম। আপনি একটু দেখে আসেন।’

এ সময় মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, ‘আমি যাচ্ছি রওনা দিয়ে। আমি যা করার করব।’

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন।’

পুরো কথোপকথনের সময়জুড়েই সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে কান্না করতে দেখা গেছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মন্ত্রী  ফোন  এমপি  মনিরুল হক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: