বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে বাস

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪৩ পর্যটক নিয়ে পাহাড়ি খাদে পড়ে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন, এদের মধ্যে

2026-03-22T12:50:19+00:00
2026-03-22T13:53:21+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে বাস
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১২:৫০ পিএম  আপডেট: ২২.০৩.২০২৬ ১:৫৩ পিএম
বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে। ছবি : সময়ের আলো
বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪৩ পর্যটক নিয়ে পাহাড়ি খাদে পড়ে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন, এদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে দুর্ঘটনার কথা জানিয়ে স্থানীয়দের সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। যাত্রীরা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসে থাকা বেশিরভাগ পর্যটকই কমবেশি আঘাত পেয়েছেন। সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বাসের আরোহীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   বান্দবান  পর্যটক  পাহাড়ি খাদ  বাস  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: