হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সৌদি আরবের মদিনা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর বড় ছেলে নাঈম বিন রফিক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ২৪ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি নাঈমের শরীরে চতুর্থ স্তরের ক্যান্সার ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে মদিনার হায়াত আল-উতানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়।
এদিকে তার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
নাঈমের বাবা রফিকুল ইসলাম মাদানী ছেলের আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এফআর