রেলক্রসিংয়ে হবে ওভারপাস ও স্বয়ংক্রিয় সিগন্যাল : রেল প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, সারা দেশের ঝুঁকিপূর্ণ ও পুরোনো রেলক্রসিংগুলোতে দুর্ঘটনা কমাতে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ এবং আধুনিক

2026-03-22T19:47:47+00:00
2026-03-22T19:47:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
রেলক্রসিংয়ে হবে ওভারপাস ও স্বয়ংক্রিয় সিগন্যাল : রেল প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৬৬)
কথা বলছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি : সংগৃহীত
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, সারা দেশের ঝুঁকিপূর্ণ ও পুরোনো রেলক্রসিংগুলোতে দুর্ঘটনা কমাতে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ এবং আধুনিক স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে।

রোববার (২২ মার্চ) কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ট্রেন-বাস সংঘর্ষস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের যেসব স্থানে পুরোনো রেলক্রসিং রয়েছে, সেগুলোতে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ সম্ভব কিনা, তা যাচাই করতে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি রেলক্রসিংগুলোকে স্বয়ংক্রিয় করা যায় কিনা, সেই আলোচনাও সিদ্ধান্তে রয়েছে।

তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট সীমানার মধ্যে ট্রেন প্রবেশ করলেই ক্রসিংয়ের প্রতিবন্ধক (ব্যারিয়ার) যেন স্বয়ংক্রিয়ভাবে নেমে যায়, সেই সিস্টেম নিয়ে আমাদের কাজ চলছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রধানমন্ত্রী বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন।


দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় দুই গেটম্যানকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি বিভাগীয় ও একটি আঞ্চলিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় স্টেশনমাস্টারের কোনো অবহেলা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বিষয়ে রেল প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। যাদের চিকিৎসা প্রয়োজন বা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া প্রয়োজন, তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এফআর


  বিষয়:   রেলক্রসিং  ওভারপাস  স্বয়ংক্রিয়  সিগন্যাল  রেল প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: