পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর মোহনপুর উপজেলায় পাওনা টাকা চাওয়ায় সাব্বির (২১) নামে এক দোকানদারকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার

2026-03-22T20:08:37+00:00
2026-03-22T20:08:37+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহীর মোহনপুর উপজেলায় পাওনা টাকা চাওয়ায় সাব্বির (২১) নামে এক দোকানদারকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ী দিঘির মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির স্থানীয় আলমগীরের ছেলে।

Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের বকেয়া চাইলে রোববার বিকেলে নিহত সাব্বির সঙ্গে স্থানীয় মঞ্জুর খাঁনের কথা-কাটাকাটি হয়। এতে উত্তেজিত হয়ে রুম্মন ও সাব্বির নামে দুই অনুসারিকে নিয়ে মঞ্জুর অতর্কিত আক্রমণ চালিয়ে দোকানি সাব্বিরকে ছুরিকাঘাত করে। 

পরে সাব্বিরের স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত মঞ্জুর খান স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খাঁনের ছেলে। 


মোহনপুর থানার এসআই মোদাস্বের খাঁন বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এফআর
  বিষয়:   রাজশাহী  মোহনপুর  পাওনা  টাকা  দোকানদার  ছুরিকাঘাত  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: