হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে

2026-03-22T21:07:39+00:00
2026-03-22T22:02:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৯:০৭ পিএম  আপডেট: ২২.০৩.২০২৬ ১০:০২ পিএম  (ভিজিট : ১১০)
হরমুজ প্রণালী। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয় দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এর আগে, গতকাল ট্রাম্প হুমকি দিয়েছেন যে, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবেন। 

তার এই হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালী ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে। স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হলে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ‘ব্যাপক হামলা’ চালানো হবে। এ ছাড়া এই অঞ্চলের যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে, সেগুলোকেও ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দেওয়া হবে।


আইআরজিসি বিবৃতিতে যোগ করে, এই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোর বিদ্যুৎকেন্দ্রগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ( সূত্র : আলজাজিরা)

এফআর


  বিষয়:   হরমুজ প্রণালী  সম্পূর্ণ  বন্ধ  ঘোষণা  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: