রমজানে সিলেটে গ্রেফতার ১১২৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

পবিত্র রমজান মাসজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২০

2026-03-22T23:03:52+00:00
2026-03-22T23:03:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রমজানে সিলেটে গ্রেফতার ১১২৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম 
প্রতীকী ছবি
পবিত্র রমজান মাসজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত পরিচালিত মাসব্যাপী বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অপহরণকারীসহ মোট ১ হাজার ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময়ে মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় নিষিদ্ধ পণ্যও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, অভিযানে ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক ১৪১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আইনের আওতায় আনা হয়। মেট্রোপলিটন অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে আরও ৩৫২ জনকে আটক করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ১২৯ জন কারবারি ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ হাজার ১৯২ পিস ইয়াবা, ১২৩ বোতল বিদেশি মদ, ২৯৪ লিটার চোলাই মদ এবং উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা।

চোরাচালানবিরোধী অভিযানে ৬ কেজির বেশি জিরা, ৯০০ কেজি পেঁয়াজ, ৮ হাজার পিসের বেশি চকলেট, ১২ হাজার পিস মেহেদীসহ বিপুল পরিমাণ কসমেটিকস ও কম্বল জব্দ করা হয়েছে।

এছাড়া কোতোয়ালী মডেল থানা এলাকায় পৃথক এক অভিযানে মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।


একই সময়ে নিয়মিত মামলায় ২১৬ জন, সন্দেহভাজন হিসেবে ১৮৫ জন এবং চোর, জুয়াড়ি ও হকারসহ আরও ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এফআর


  বিষয়:   রমজান  সিলেট  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: