সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে

2026-03-23T14:37:03+00:00
2026-03-23T14:37:03+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ২:৩৭ পিএম 
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা। সংগৃহীত ছবি
ইরান সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দফতরের একজন মুখপাত্র। 

আইআরজিসি-র পক্ষ থেকে বলা হয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক মোতায়েন ও অভিযানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে মার্কিন গোয়েন্দা বিমানগুলো রাখা হয়। তার দাবি অনুযায়ী, এই কৌশলগত অবস্থানের কারণেই সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। 

Advertisement

একইসঙ্গে ইয়েমেনের হুতি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আল-মাসিরাহ জানিয়েছে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বেন গুরিয়ান বিমান ঘাঁটির কাছে অবস্থিত ‘জায়নিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার’-এ হামলা চালিয়েছে। এমনকি তারা দাবি করেছে, এই অভিযানে অত্যন্ত বিধ্বংসী ‘আরাশ-২’ অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে।

তবে এই হামলার দাবিগুলো এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র বা নিরপেক্ষ সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি  যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলি কর্মকর্তাও এখনো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি। 


/ইউএমএইচ

  বিষয়:   সৌদি আরব  প্রিন্স সুলতান  ইরান  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: