সংঘাতের মাঝেই আমিরাতে মুষলধারে বৃষ্টি, বাড়ছে প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে নাগরিকদের জন্য সড়ক ব্যবহার ও গাড়ি

2026-03-23T15:01:03+00:00
2026-03-23T15:01:03+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সংঘাতের মাঝেই আমিরাতে মুষলধারে বৃষ্টি, বাড়ছে প্রাণহানির শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৩:০১ পিএম 
সংঘাতের মাঝেই আমিরাতে মুষলধারে বৃষ্টি। সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে নাগরিকদের জন্য সড়ক ব্যবহার ও গাড়ি চলাচলেও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।  

সোমবার (২৩ মার্চ) দেশটিতে ভারী বৃষ্টি শুরু হয়। গত কয়েকদিনের গরমের পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে কোথাও কোথাও আকষ্মিক বন্যার সম্ভাবনা থাকায় নিচু অঞ্চলের নাগরিকদের প্রতি সতর্কবার্তা জারি করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এক বিবৃতিতে পুলিশ সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ডিসপ্লেতে গতির ব্যাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কঠোরভাবে মেনে চলতে বলেছে পুলিশ। 

এদিকে, বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং রাস্তাঘাঁট ভেজা থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। ফলে মোটরসাইকেল চালকদের নিরাপত্তাকে প্রাধান্য দিতে বলা হয়েছে বিবৃতিতে। 


আবুধাবির সিভিল ডিফেন্স সতর্কতা দিয়েছে, বৃষ্টির কারণে নিচু অঞ্চলগুলোতে হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আপাতত তারা নিচু এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে। 

এমনকি বৃষ্টিতে গাড়ি চালানো অবস্থায় মোবাইলে বৃষ্টির ছবি তুলতে নিষেধ করা হয়েছে। কেউ নিষেধ অমান্য করলে জরিমানা গুনতে হবে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে। 



/ইউএমএইচ
  বিষয়:   আরব আমিরাত  বৃষ্টি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: