জ্বালানি সংকট থেকে কোনো দেশই রক্ষা পাবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমন একটি জ্বালানি সংকট তৈরি হতে পারে, যা সত্তর দশকের তেল সংকটগুলোর সম্মিলিত প্রভাবের চেয়েও খারাপ হতে পারে।

2026-03-23T15:50:16+00:00
2026-03-23T15:50:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
জ্বালানি সংকট থেকে কোনো দেশই রক্ষা পাবে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ৭০)
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমন একটি জ্বালানি সংকট তৈরি হতে পারে, যা সত্তর দশকের তেল সংকটগুলোর সম্মিলিত প্রভাবের চেয়েও খারাপ হতে পারে। যা ২০২২ সালের ইউক্রেইন রাশিয়ার আক্রমণের শুরুর প্রভাবের মতো হতে পারে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এ সতর্কবার্তা দিয়েছেন।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।


ফাতিহ বিরোল বলেন, আমাদের অনেকেই ১৯৭০-এর দশকের পরপর দুটি তেল সংকটের কথা মনে করতে পারি। তখন প্রতিটি সংকটে বিশ্বে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ কমে গিয়েছিল। দুটি মিলিয়ে ১ কোটি ব্যারেল।

তিনি  বলেন, এখন পর্যন্ত আমরা প্রতিদিন ১ কোটি ১০ লাখ ব্যারেল তেল হারিয়েছি—যা দুটি বড় তেল সংকট একসঙ্গে হওয়ার চেয়েও বেশি।

ফাতিহ বিরোল সতর্ক করে বলেন, এই সংকটের জ্বালানির প্রভাব থেকে কোনো দেশই মুক্ত থাকবে না। কারণ ইরানের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   জ্বালানি সংকট  মধ্যপ্রাচ্যের যুদ্ধ  ইউক্রেইন রাশিয়া  ইরান  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: