জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটি ‘হেড অব ব্রাঞ্চ (ভিপি/এসভিপি)’ পদে নিয়োগ দেবে। ১৫ মার্চ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনে কোনো বয়সসীমা নেই। আবেদনের শেষ সময় ৩১ মার্চ, ২০২৬।
পদের নাম : হেড অব ব্রাঞ্চ (ভিপি/এসভিপি)।
পদসংখ্যা : নির্ধারিত নয়
আবেদনের শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা : সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ১২-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন : ফুল টাইম।
বয়সসীমা : নির্ধারিত নয়।
বেতন : আলোচনা সাপেক্ষে।
সুযোগ–সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়া আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সময়ের আলো/কেএইচও