পর্যটনকেন্দ্রে ৫০ টাকার পার্কিং ফি ১২০, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় নামতেই শুরু হয় প্রকাশ্য ‘পকেট কাটা’। নির্ধারিত টোল ফির

2026-03-23T16:36:40+00:00
2026-03-23T16:36:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পর্যটনকেন্দ্রে ৫০ টাকার পার্কিং ফি ১২০, আটক ৩
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম 
সাদাপাথর পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। ছবি : সংগৃহীত
ঈদুল ফিতরের ছুটিতে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় নামতেই শুরু হয় প্রকাশ্য ‘পকেট কাটা’। নির্ধারিত টোল ফির চেয়ে দ্বিগুণেরও বেশি টাকা আদায়ের এই অনিয়ম এবার হাতেনাতে ধরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রীর উপস্থিতিতেই চরম ক্ষোভ প্রকাশ করেন পর্যটক ও চালকরা।

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রোববার (২২ মার্চ) দুপুরে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শনে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি দেখতে পান, ইজারাদারের লোকজন পর্যটকবাহী গাড়ির চালকদের কাছ থেকে নির্ধারিত ফি-র চেয়ে অনেক বেশি টাকা আদায় করছে। 

এ সময় ভুক্তভোগী চালকরা মন্ত্রীকে ঘিরে ধরে অভিযোগ করেন যে, ৫০ টাকার পার্কিং ফি-র জন্য তাদের কাছ থেকে ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে ইজারাদারের লোকজনের হাতে লাঞ্ছিত হতে হয় বলেও দাবি করেন তারা।

ঘুরতে আসা পর্যটক আসমা খানম অভিযোগ করে বলেন, আমরা পরিবার নিয়ে ঘুরতে এসে এমন হয়রানির শিকার হবো ভাবিনি। নির্ধারিত টাকার চেয়ে বেশি নেওয়া হচ্ছে, আবার প্রশ্ন করলেই খারাপ আচরণ করা হচ্ছে।

একই অভিজ্ঞতার কথা তুলে ধরে আরেক পর্যটক সাইফ বলেন, এখানে যেন নিয়ম বলে কিছু নেই। যার যেমন ইচ্ছা টাকা নিচ্ছে। প্রশাসনের সামনে বিষয়টা না এলে কেউ বিশ্বাসই করতো না।

ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সিলেটের পর্যটনের সুনাম নষ্ট করে এমন অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পর্যটকদের হয়রানি মানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

এসময় মন্ত্রী তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন। বিষয়টি  নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খান জানান, মন্ত্রীর নির্দেশনার পর ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 


তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরিদর্শনকালে সাধারণ পর্যটকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পর্যটকরা তার বেশ কিছু দাবি তুলে ধরেন। দাবি অনুযায়ী নারী পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ ও চেঞ্জিং রুম, লকার সুবিধা, সুপেয় পানির ব্যবস্থা, পার্কিং ও ঘাটে চাঁদাবাজি বন্ধসহ সাদাপাথরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পনা কথা জানান মন্ত্রী।

এদিকে, মন্ত্রীর হঠাৎ উপস্থিতি ও কঠোর অবস্থানে পর্যটক ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে পার্কিং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অনিয়ম ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফআর


  বিষয়:   সিলেট  কোম্পানীগঞ্জ  সাদাপাথর পর্যটনকেন্দ্র  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  আরিফুল হক চৌধুরী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: