জানুয়ারিতে বিক্ষোভকারীদের ক্ষেত্রে ‘কোনো ছাড় নয়’ : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান জানিয়েছে, জানুয়ারিতে হওয়া দেশব্যাপী বিক্ষোভে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে শাস্তি কার্যকর করা শুরু হয়েছে এবং তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড়

2026-03-23T16:52:42+00:00
2026-03-23T16:52:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জানুয়ারিতে বিক্ষোভকারীদের ক্ষেত্রে ‘কোনো ছাড় নয়’ : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:৫২ পিএম 
ইরানে জানুয়ারিতে হওয়া দেশব্যাপী বিক্ষোভ। ছবি : আল-জাজিরা
ইরান জানিয়েছে, জানুয়ারিতে হওয়া দেশব্যাপী বিক্ষোভে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে শাস্তি কার্যকর করা শুরু হয়েছে এবং তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৩ মার্চ) বিচার বিভাগের উপপ্রধান হামজেহ খলিলি বলেন, বিক্ষোভ-সংক্রান্ত মামলাগুলোর বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং কিছু ক্ষেত্রে চূড়ান্ত রায় কার্যকরও করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি শাস্তি বাস্তবায়ন হয়েছে, যা ধাপে ধাপে জানানো হবে।

তিনি আরও বলেন, এসব মামলায় দোষীদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না।

গত সপ্তাহে, বছরের শুরুতে অস্থিরতার সময় দুই পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত তিনজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে, সামরিক ও আন্তর্জাতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে ইরান রাজনৈতিক বন্দি ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বাড়াতে পারে।

এদিকে, খলিলি বলেন, যাদের তিনি “শত্রুর সঙ্গে সহযোগী, অনুপ্রবেশকারী ও বিশ্বাসঘাতক” হিসেবে উল্লেখ করেছেন, তাদের প্রতিও কঠোর অবস্থান নেওয়া হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে। 


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  বিক্ষোভ  জানুয়ারি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: