বিয়েতে ৫ লিটার অকটেন উপহার পেলেন বর

ঠাকুরগাঁও সংবাদদাতা

সারাদেশ

বিয়ের উপহার মানেই সাধারণত শো-পিস, ডিনার সেট কিংবা নগদ টাকা। কিন্তু সংকটের দিনে মানুষের প্রয়োজন বদলে যায়, বদলে যায় উপহারের

2026-03-23T18:29:28+00:00
2026-03-23T19:35:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিয়েতে ৫ লিটার অকটেন উপহার পেলেন বর
ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৬ ৭:৩৫ পিএম
বিয়েতে বর উপহার পেলেন ৫ লিটার অকটেন। ছবি : সংগৃহীত
বিয়ের উপহার মানেই সাধারণত শো-পিস, ডিনার সেট কিংবা নগদ টাকা। কিন্তু সংকটের দিনে মানুষের প্রয়োজন বদলে যায়, বদলে যায় উপহারের ধরনও। 

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকটের মাঝে এক বিয়ের আসর সাক্ষী হলো এক অভিনব অভিজ্ঞতার। ৫ লিটার অকটেন হাতে বরের দাঁড়িয়ে থাকার ছবিটি যেন কোনো বিয়ের স্মৃতি নয়, বরং বর্তমান সময়ের এক জীবন্ত দলিল। যেখানে পাম্পে পাম্পে তেলের জন্য রীতিমতো যুদ্ধ চলছে, সেখানে বর রাতুল হাসান সাফি উপহার হিসেবে পেলেন স্বচ্ছ অকটেন ভর্তি একটি গ্যালন।

যান্ত্রিক জীবনের চাকা সচল রাখতে যখন মানুষের নাভিশ্বাস উঠছে, তখন এক বন্ধুর দেওয়া এই ‘তরল সোনা’র উপহারটি বিয়ের প্যান্ডেলে আসা শত শত মানুষের কাছে এক পরম বাস্তবতার রসদ জুগিয়েছে।

অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উপহার হিসেবে উল্লেখ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত হাসান রায়হান নামে এক অতিথি বলেন, এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামি ও প্রয়োজনীয় জিনিস। তাই এমন উপহার সত্যিই ব্যতিক্রমী।


অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে। এমন সময়ে বর-কনে যাতে স্বস্তি আর স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সেজন্য অকটেন উপহার দেওয়া হয়েছে। এটি সংকটের প্রতীকও বটে।

বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এটি খুবই ব্যতিক্রমী উপহার। অকটেন হলেও এটি সংকটময় মুহূর্তে কাজে লাগবে। যারা উপহার দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই উপহারের ছবি ও সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকে এটিকে ‘সময়োপযোগী ও বাস্তবধর্মী’ উপহার বলে মন্তব্য করেছেন।

এফআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: