পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি

প্রতিনিধি কিশোরগঞ্জ

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খামাবিল ও গোলডুবা বিলের সংযোগ খাল খননের উদ্যোগ নিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি

2026-03-23T18:21:47+00:00
2026-03-23T18:21:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি
প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৬:২১ পিএম 
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খামাবিল ও গোলডুবা বিলের সংযোগ খাল খননের উদ্যোগ নিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর এই উদ্যোগ নেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন। 
‎সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাল খনন শুরু করেন। 
‎খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, দুপুরের খাবার, মুড়ি-বাতাসা ও আদা চায়ের ব্যবস্থা করা হয়। 
‎আয়োজকরা জানান, কর্মসূচির স্লোগান হলো- ‘আপনি হাত লাগালেই বদলে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ।’
‎প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। 


কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি গাছ লাগান।
‎বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সময়ের আলো/আআ 


  বিষয়:   পাকুন্দিয়া  স্বেচ্ছাশ্রম  খাল  খনন  কর্মসূচি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: