সন্তানের মরদেহ নিয়ে মানববন্ধনে মা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে সন্তানের মরদেহ নিয়ে জন্মদাতার বিরুদ্ধে মানবন্ধনে বিচার চাইলেন মা লিয়া মনি। সোমবার (২৩ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া

2026-03-23T17:08:10+00:00
2026-03-23T17:08:10+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সন্তানের মরদেহ নিয়ে মানববন্ধনে মা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম 
সন্তানের মরদেহ নিয়ে মা। ছবি : সময়ের আলো
ঝালকাঠিতে সন্তানের মরদেহ নিয়ে জন্মদাতার বিরুদ্ধে মানবন্ধনে বিচার চাইলেন মা লিয়া মনি। সোমবার (২৩ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লিয়ামনি জানায়, প্রেমিক হৃদয় বেপারীর জন্য তার ১৩ মাসের কন্যা শিশু জেসমিনের মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই। ২০২১ সালে একই এলাকার হৃদয় বেপারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। পরে বিয়ের আশ্বাসে তার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করলে এক পর্যায়ে তিনি গর্ভবতী হন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জেসমিনের জন্ম হয়। এ সময় হৃদয় বেপারীর মামা রফিক হাওলাদার ও নানা মান্নান হাওলাদারও সঙ্গে ছিলেন। হাসপাতাল থেকে বাসায় নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। 


পরে ১৯ ফেব্রুয়ারি হাপাতাল থেকে বাড়ি ফেরার পথে কৌশলে নবজাত শিশু নিয়ে পালিয়ে যান হৃদয় ও তার স্বজনরা। পরে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান তারা। সেখান থেকে এক ভিক্ষুক উদ্ধার করে চাইল্ড হোমে পাঠান নবজাতক শিশু জেসমিনকে। সেখানেই বেড়ে ওঠে ওই নবজাতক শিশু। ঘটনার তিন মাস পরে খবর পেয়ে লিয়া মনির পরিবার ওই শিশুকে আনার ইচ্ছে প্রকাশ করেন। ডিএনএ পরিক্ষাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করে এ বছরের ৯ মার্চ ওই শিশুকে অসুস্থ অবস্থায় নিয়ে আসেন। পরে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশু জেসমিন মারা যায়। 

ধর্ষণের অভিযোগ এনে লিয়ামনি বাদী হয়ে হৃদয় সহ তিনজনের বিরুদ্ধে গত ৯ মার্চ ঝালকাঠি থানায় মামলা করেন। অভিযুক্ত হৃদয় ব্যাপারী পলাতক রয়েছেন। তবে হৃদয়ের বাবা আবুল বেপারী তার ছেলে বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সন্তান  মরদেহ  মানববন্ধন  মা  ঝালকাঠি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: