স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. মোশাররফ হোসেন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য ও

2026-11-20T21:10:15+00:00
2026-11-20T21:10:15+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. মোশাররফ হোসেন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম 
সন্ধ্যায় খন্দকার মোশাররফ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ছবি : সময়ের আলো
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশাররফ হোসেন। 

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী তার ছেলে খন্দকার মারুফ হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। পরে ১৫ নভেম্বর স্থানীয় সময় সকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।


সিঙ্গাপুর সফরে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

ছবি : সময়ের আলো
  বিষয়:   স্বাস্থ্য পরীক্ষা  দেশে ফিরা  ড. মোশাররফ হোসেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: