পালিয়ে যাওয়া ব্যক্তিরা উসকানি দিয়ে নিরীহ মানুষ হত্যার চেষ্টা করছে : সমাজকল্যাণমন্ত্রী

হিলি প্রতিনিধি

সারাদেশ

জনরোষ থেকে বাঁচতে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যার চেষ্টা করছে বলে মন্তব্য

2026-11-20T19:49:16+00:00
2026-11-20T20:11:15+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
পালিয়ে যাওয়া ব্যক্তিরা উসকানি দিয়ে নিরীহ মানুষ হত্যার চেষ্টা করছে : সমাজকল্যাণমন্ত্রী
হিলি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম  আপডেট: ২০.১১.২০২৬ ৮:১১ পিএম
দিনাজপুরের হাকিমপুরে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সময়ের আলো
জনরোষ থেকে বাঁচতে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা মানুষকে গুম-খুন করেছে এবং দেশের অর্থনীতি ধ্বংস করেছে, তারা জনরোষ থেকে বাঁচতে বিদেশে পালিয়ে গেছে। এখন সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যার চেষ্টা করছে।

তিনি বলেন, খারাপ কাজের জবাব খারাপভাবে দেওয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতা প্রতিরোধ করতে হবে।

সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, মানুষকে পুড়িয়ে মারা, গুম-খুন করা এবং ব্যবসা-বাণিজ্য ধ্বংস করা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না; এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। যেকোনো ধরনের নাশকতা ও অপকর্মের জবাব পাল্টা খারাপ কাজের মাধ্যমে না দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে।

২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বাড়াতে হাকিমপুর উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার আড়াই হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে জনপ্রতি এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন মন্ত্রী।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেজবাহুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন, সহসভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক এবং হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক করেন মন্ত্রী। সেখানে বর্তমান সরকারের নয় মাসে হাকিমপুর উপজেলায় বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন তিনি।

সময়ের আলো/জোই 
  বিষয়:   এ জেড এম জাহিদ হোসেন  সমাজকল্যাণমন্ত্রী  হাকিমপুর  দিনাজপুর  আওয়ামী লীগ  রাজনৈতিক বক্তব্য  কৃষি প্রণোদনা  সরিষা চাষ  কৃষক  বিএনপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: