প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি : সংগৃহীতরাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে হাবিবুর রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় উত্তেজিত কয়েকজন তাকে মারধর করেন।
খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হাবিবুর রহমানকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। এ কারণে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/এসএকে