শালিখায় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সংস্কৃতিমন্ত্রীর মতবিনিময়

শালিখা (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শালিখা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।শুক্রবার (২০

2026-11-20T18:06:56+00:00
2026-11-20T18:10:15+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
শালিখায় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সংস্কৃতিমন্ত্রীর মতবিনিময়
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম  আপডেট: ২০.১১.২০২৬ ৬:১০ পিএম
শালিখা উপজেলার সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতিমন্ত্রী। ছবি : সময়ের আলো
মাগুরার শালিখা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনীয়া এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লালটু মিয়া।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হুসাইন শিকদার, বিএনপি নেতা সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আফসার উদ্দীন ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।
আরও পড়ুন

অন্যান্যদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা শাখার সভাপতি মাওলানা মো. ওসমান গণি সাঈফী, জেলা যুবদলের সহসভাপতি কায়জার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, স্বেচ্ছাসেবক দলের সৈয়েদ জাহিদুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, মহিলা দলের সদস্য রুনা সালাম এবং উপজেলা জাসাসের সদস্য সচিব শহীদুজ্জামান চাঁদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   নিতাই রায় চৌধুরী  সংস্কৃতিমন্ত্রী  শালিখা  মাগুরা  মতবিনিময় সভা  উপজেলা প্রশাসন  সরকারি কর্মকর্তা  আইনশৃঙ্খলা কমিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: