ঝিনাইদহে প্রাইভেটকারে মিলল দেড় হাজার বোতল ভারতীয় মাদক, চালক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে এসআরবি-৬। এ সময়

2026-11-20T17:12:22+00:00
2026-11-20T17:12:22+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে প্রাইভেটকারে মিলল দেড় হাজার বোতল ভারতীয় মাদক, চালক আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম 
ছবি : সময়ের আলো
ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে এসআরবি-৬। এ সময় ইমরান নামে (২২) প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক ইমরান বরগুনার আমতলী থানার কচুপাতরা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

এসআরবি-৬ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ঝিনাইদহ ক্যাম্পের একটি দল মহেশপুরের যাদবপুর এলাকার সড়কে তল্লাশিচৌকি বসায়। এ সময় সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে প্রাইভেটকারে বিশেষভাবে লুকিয়ে রাখা ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় মাদক জাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করে এসআরবি। এসময় ঘটনাস্থল থেকে চালককে আটক করে প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে প্রাইভেটকার চালককে মহেশপুর থানায় সোপর্দ করে এসআরবি।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এসআরবি পক্ষ থেকে মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   ঝিনাইদহ  প্রাইভেটকার  ভারতীয় মাদক  চালক আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: