খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

‎কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

সারাদেশ

‎নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে ট্র্যাক্টর ও অটোভ্যানের সংঘর্ষে এক যুবকের নিহত হয়েছে। এতে অন্ততঃ আরও ৪

2026-11-20T16:23:35+00:00
2026-11-20T16:23:35+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
‎কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম 
ট্র্যাক্টর ও অটোভ্যানের সংঘর্ষে এক যুবকের নিহত। ছবি : সংগৃহীত
‎নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে ট্র্যাক্টর ও অটোভ্যানের সংঘর্ষে এক যুবকের নিহত হয়েছে। এতে অন্ততঃ আরও ৪ যুবক আহত হয়ে জলঢাকা ও কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সুজন (২২)। সে বড়ভিটা কামারপাড়া গ্রামের সোনাতন চন্দ্র রায় ছেলে।‎

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে গণেশের বাজারে নাইট ক্রিকেট টুর্নামেন্টে খেলা শেষে তারা অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এসময় বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় অটোভ্যানটি পৌঁছলে অন্য দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। আহতদের মধ্যে মতিন (২৩), মিথুন (২২) ও মামুন (২০) রয়েছেন। আহতদের উদ্ধার করে জলঢাকা ও কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


‎কিশোরগঞ্জ থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   খেলা শেষ  বাড়ি ফেরা  পথে  সড়ক দুর্ঘটনা  যুবক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: