‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকে সেই তৃষ্ণা তীব্র হয়েছে’

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকে তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তাই তারা এখনও এদেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত

2026-11-20T15:05:33+00:00
2026-11-20T15:05:33+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকে সেই তৃষ্ণা তীব্র হয়েছে’
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম 
নড়াইলের কালিয়ায় নিহত বিএনপি দুই নেতার কবর জিয়ারত শেষে রুহুল কবির রিজভী। ছবি : সময়ের আলো
যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকে তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তাই তারা এখনও এদেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

কবর জিয়ারত কর্মসূচিতে রুহুল কবির রিজভীর সঙ্গে অংশ নেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তারা একসঙ্গে নিহত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। জিয়ারত শেষে সোহেল ও শাহিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কবরস্থানে উপস্থিত স্বজন ও দলীয় নেতাকর্মীদের মাঝে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।


কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনিএবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম প্রমুখ। এছাড়া নড়াইল সদর, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নেতাদের আগমন ও কবর জিয়ারতকে কেন্দ্র করে সকাল থেকেই ওই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সকাল থেকেই এলাকার আবহাওয়া বৈরী ছিল এবং থেমে থেমে প্রবল বৃষ্টি হচ্ছিল। তবে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ প্রিয় দুই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ও কবর জিয়ারতে শরিক হতে সেখানে সমবেত হন। বৃষ্টিভেজা পরিবেশে শোকাহত মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাকে এক হৃদয়বিদারক আবহে পরিণত করে।

এদিকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দুই প্রতিমন্ত্রীর আগমন এবং বিশাল জনসমাগমকে ঘিরে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   বিএনপি  ভারপ্রাপ্ত মহাসচিব  রুহুল কবির রিজভী  যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা  বিদেশ  নড়াইল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: