জমি নিয়ে সন্তানদের বিরোধ, দুই দিন ধরে পড়ে আছে বাবার মরদেহ

ঝিনাইদহ সংবাদদাতা

সারাদেশ

জমিজমা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে ৮০ বছর বয়সী বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন এক ছেলে ও তিন মেয়ে। তাদের

2026-11-20T16:50:02+00:00
2026-11-20T16:50:02+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
জমি নিয়ে সন্তানদের বিরোধ, দুই দিন ধরে পড়ে আছে বাবার মরদেহ
ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম 
শুক্রবার বিকেল পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি। ছবি : সংগৃহীত
জমিজমা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে ৮০ বছর বয়সী বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন এক ছেলে ও তিন মেয়ে। তাদের দাবি, প্রাপ্য জমি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেবেন না। এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মাহাবুর তরফদার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুরের তিন ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার জোর করে বাবার জমি নিজেদের নামে রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবারের অন্য সদস্যরা।


বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন মেজ ছেলে বাক্‌প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন। তারা জমির ভাগ বুঝিয়ে দেওয়ার দাবিতে দাফনে বাধা দেন। দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

পারিবারিক সূত্র জানায়, গত দুই বছর ধরে রফিকুল ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ নিয়ে তারা আদালতে মামলাও করেছিলেন। তবে জমি জোর করে লিখে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ও শফি। তাদের দাবি, বাবা স্বেচ্ছায় জমি তাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধ মেটাতে স্থানীয়ভাবে কয়েক দফা মীমাংসার চেষ্টা চলছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জমি  সন্তান  বিরোধ  পড়ে  বাবা  মরদেহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: