গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা আমন ঘরে তোলার দুশ্চিন্তা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও কৃষকরা। বিশেষ করে গত বুধবার (১৮

2026-11-20T16:27:41+00:00
2026-11-20T16:27:41+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা আমন ঘরে তোলার দুশ্চিন্তা
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম 
চলতি মৌসুমে রামগতি উপজেলায় ২৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও কৃষকরা। বিশেষ করে গত বুধবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে মেঘনা উপকূলীয় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। একই সঙ্গে মাঠে থাকা পাকা আমন ধান কাটা ও ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

​সরেজমিনে দেখা গেছে, টানা তিন দিনের বৃষ্টির কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। কাজ না পেয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুররা। উপকূল ও মেঘনার পাড়ের কৃষকদের মতে, এমন বৈরী আবহাওয়া দীর্ঘায়িত হলে পাকা ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রামগতি উপজেলায় ২৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৪ হাজার ৬০০ মেট্রিক টন এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২ হাজার ৪৩৬ মেট্রিক টন।

​আমন ধান ঘরে তোলার দুশ্চিন্তার কথা জানিয়ে কৃষক আবু কালাম বলেন, অনেক ঋণ নিয়ে, সুদের ওপর টাকা এনে ফসল উৎপাদন করি। আবহাওয়া এভাবে থাকলে ধান কীভাবে ঘরে তুলব?


​একই শঙ্কা প্রকাশ করে কৃষক আব্দুল মালেক জানান, বৃষ্টি অব্যাহত থাকলে কৃষকদের পাকা ধান ঘরে তুলতে চরম ভোগান্তিতে পড়তে হবে।

​তবে পরিস্থিতি নিয়ে খুব বেশি হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, তিন দিনের বৃষ্টিতে হতাশ হওয়ার কিছু নেই। আবহাওয়া কিছুটা অনুকূলে সুযোগ পেলেই কৃষকরা দ্রুত ধান ঘরে তুলতে পারবেন।

সময়ের আলো/এনএন


  বিষয়:   গুঁড়ি গুঁড়ি বৃষ্টি  পাকা আমন  দুশ্চিন্তা  লক্ষ্মীপুর  রামগতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: