‘আওয়ামী লীগ করাই কি অপরাধ’— লাইভে এসে কাঁদলেন যুবলীগ নেতা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে চাচাতো ভাইকে মারধর ও গ্রেফতারের ঘটনায় ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.

2026-11-20T10:55:29+00:00
2026-11-20T10:55:29+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘আওয়ামী লীগ করাই কি অপরাধ’— লাইভে এসে কাঁদলেন যুবলীগ নেতা
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ এএম 
চরপোড়াগাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে চাচাতো ভাইকে মারধর ও গ্রেফতারের ঘটনায় ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল। রাজনৈতিক পরিচয়ের কারণে নিজেদের পরিবার নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে দাবি করে তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা আওয়ামী লীগ করেছি, এটাই কি আমাদের অপরাধ?’

ফেসবুক লাইভে রুবেল অভিযোগ করেন, তার অসুস্থ চাচাতো ভাই মো. ফয়েজ চিকিৎসার জন্য স্থানীয় হারুন বাজারে গেলে একদল লোক তাকে ঘিরে ধরে মারধর করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ফয়েজ নিরপরাধ দাবি করে তার সঙ্গে এমন আচরণের কারণ জানতে চান রুবেল।

লাইভে তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর এলাকায় অবস্থান এবং ৭ আগস্ট হারুন বাজারে দলীয় কার্যালয় উদ্বোধনের কারণে তার বাবা নুরুল আমিন চেয়ারম্যানকে উপজেলা পরিষদে হেনস্তা ও মারধর করা হয়েছিল।


রুবেলের দাবি, এরপর তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এতে তার বাবা গ্রেফতার হয়ে কারাবাস করেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও জায়গাজমি হারিয়ে তাদের এলাকাছাড়া হতে হয়েছে। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আওয়ামী লীগ  অপরাধ  লাইভ  কাঁদলেন  যুবলীগ  নেতা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: