সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে এ

2026-11-20T10:46:11+00:00
2026-11-20T10:46:11+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম 
পুলিশ বলছে, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। ছবি : সময়ের আলো
সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন জানান, প্রতিমন্ত্রীর বাসার সামনে একটি গলির প্রবেশপথে অগ্নিসংযোগ করা হয়। গেট পার হয়ে ভেতরে একাধিক বাসা রয়েছে, যার মধ্যে একটি হুমায়ুন কবিরের। বাসার ভেতরে আগুন দেওয়া হয়নি। এ ঘটনায় কেউ আহতও হননি।

বর্তমানে ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে প্রতিমন্ত্রীও সেখানে অবস্থান করেন।


খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন আরও বলেন, আগুন দেওয়ার ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি। কাপড় বা কাগজজাতীয় কোনো কিছুর মাধ্যমে আগুন দেওয়া হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সিলেট  পররাষ্ট্র  প্রতিমন্ত্রী  হুমায়ুন কবির  বাসা  গেট  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: