গোপালগঞ্জের অস্থিরতায় বিকল্প রুটে গন্তব্যে গেল ট্রেন

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

গোপালগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নির্ধারিত পথ পরিবর্তন করে বিকল্প রুটে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করেছে ৮২৮ ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস। প্রথমবারের

2026-11-20T05:05:31+00:00
2026-11-20T05:05:31+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জের অস্থিরতায় বিকল্প রুটে গন্তব্যে গেল ট্রেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:০৫ এএম 
নির্ধারিত পথ পরিবর্তন করে বিকল্প রুটে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করেছে ৮২৮ ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস । ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নির্ধারিত পথ পরিবর্তন করে বিকল্প রুটে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করেছে ৮২৮ ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস। প্রথমবারের মতো ট্রেনটি চুয়াডাঙ্গা জেলার রেলপথ ব্যবহার করে গন্তব্যে যাচ্ছে। এতে চুয়াডাঙ্গা ও দর্শনা এলাকার রেলযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন, কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর দিয়ে বেনাপোলে যাওয়ার কথা ছিল ট্রেনটির। তবে গোপালগঞ্জের কাশিয়ানী জংশন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে ট্রেনটি দীর্ঘ সময় ভাঙ্গা জংশনে আটকে থাকে। পরে রেলওয়ের কন্ট্রোল রুমের সিদ্ধান্তে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করা হয়।

নতুন রুট অনুযায়ী, ফরিদপুর, রাজবাড়ী, পোড়াদহ, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর ও যশোর হয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। বিকল্প পথে চলাচলের সময় কোনো স্টেশনে যাত্রাবিরতি না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।


চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে ট্রেনটি নির্ধারিত রুটের পরিবর্তে বিকল্প পথে বেনাপোল যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছানোর পর কোনো যাত্রাবিরতি ছাড়াই দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   গোপালগঞ্জ  অস্থিরতা  বিকল্প রুটে  গন্তব্যে গেল  ট্রেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: