সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ. লীগ কর্মী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে

2026-11-19T23:04:35+00:00
2026-11-19T23:04:35+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ. লীগ কর্মী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসাইন জানান, বুধবার রাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিহতের মামা আছির উদ্দিন জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয় একটি দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। পথে একদল দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। আছির উদ্দিন আরও জানান, আশরাফ আলী আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তবে দলটির কোনো পদ-পদবিতে তিনি ছিলেন না।

সময়ের আলো/জোই

  বিষয়:   সিরাজগঞ্জ  বেলকুচি উপজেলা  এনায়েতপুর  দুর্বৃত্ত  ছুরিকাঘাত  আওয়ামী লীগ কর্মী  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: