নারায়ণগঞ্জের বন্দরে ছয় ঘণ্টার অভিযানে ধরা পড়ল সেই কুমির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

দুই দফা জাল ছিঁড়ে পালিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানো কুমিরটি অবশেষে তৃতীয় দফার চেষ্টায় ধরা পড়েছে। ছয় ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে

2026-11-19T22:00:52+00:00
2026-11-19T22:12:33+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জের বন্দরে ছয় ঘণ্টার অভিযানে ধরা পড়ল সেই কুমির
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:০০ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ১০:১২ পিএম
কুমিরটি অবশেষে তৃতীয় দফার চেষ্টায় ধরা পড়েছে। ছবি : সময়ের আলো
দুই দফা জাল ছিঁড়ে পালিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানো কুমিরটি অবশেষে তৃতীয় দফার চেষ্টায় ধরা পড়েছে। ছয় ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুর থেকে কুমিরটি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুকুরে কুমিরের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়। কুমিরটি উদ্ধারে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ দল অভিযান শুরু করে।

অভিযানের শুরুতে স্থানীয় জেলেদের সহায়তায় পুকুরে জাল ফেলা হয়। তবে প্রথম দফায় জাল ছিঁড়ে কুমিরটি পালিয়ে যায়। দ্বিতীয় দফায়ও সেটিকে আটক করা সম্ভব হয়নি। পরপর দুই দফা ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারের মতো কৌশল পরিবর্তন করে অভিযান চালান উদ্ধারকর্মীরা।


বিকেল ৫টার দিকে পুকুরের চারপাশ ঘিরে শক্ত জাল ফেলা হলে অবশেষে কুমিরটি আটকা পড়ে। পরে অক্ষত ও জীবিত অবস্থায় সেটিকে ডাঙায় তুলে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। এতে ছয় ঘণ্টার টানটান উত্তেজনার অবসান ঘটে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, সকাল থেকে বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালানো হয়। অবশেষে বিকেল ৫টার দিকে কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বন বিভাগের বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এটিকে নিরাপদ আশ্রয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নারায়ণগঞ্জ  বন্দর  অভিযান  ধরা পড়ল  কুমির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: