কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নববিবাহিত যুবক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাক ও স্যালো ইঞ্জিনচালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামে এক যুবক

2026-11-19T22:35:56+00:00
2026-11-19T22:47:15+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নববিবাহিত যুবক নিহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ১০:৪৭ পিএম
জিসান। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাক ও স্যালো ইঞ্জিনচালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া সংলগ্ন গাজী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা পূর্বপাড়া গ্রামের বদিরুল ইসলামের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ব্যবসার কাজে জিসান কুষ্টিয়ার কুমারখালীতে গিয়েছিলেন। কাজ শেষে স্যালো ইঞ্জিনচালিত আলগামনে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-০০৯৭) সঙ্গে আলগামনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পরিবার সূত্রে আরও জানা গেছে, মাত্র দুই মাস আগে নিজ উপজেলার করমদী গ্রামে বিয়ে করেছিলেন জিসান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুষ্টিয়া  ট্রাকের ধাক্কা  নববিবাহিত যুবক  নিহত  দৌলতপুর  কুষ্টিয়া  মুখোমুখি সংঘর্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: