বিএনপি কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে

2026-11-18T21:35:01+00:00
2026-11-18T21:35:01+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপি কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম 
বিএনপি কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। 

এ ঘটনার একটি ভিডিও ফেসবুক আইডিতে পোস্ট করেন সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক আলামিন সরকার হিমেল। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই ব্যক্তি সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার টানাচ্ছেন।

জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রাত ৮টা পর্যন্ত তারা দলীয় কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক কাজ করেছেন। পরে নিজ নিজ বাসায় চলে যান। কার্যালয় দেখাশোনার জন্য একজন পিয়ন দায়িত্বে থাকেন। রাতে তিনি ঘুমিয়েছিলেন। এ সুযোগে ব্যানার টানিয়ে ভিডিও করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ। চোর যেমন চুরি করতে রাতে বের হয়, তেমনি এটিও চোরদের কারবার বলে মন্তব্য করেন তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   সিরাজগঞ্জ  বিএনপি  কার্যালয়  ছাত্রলীগ  ফেসবুক  ভাইরাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: