বরিশাল-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

বরিশাল-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসটিতে আগুন ধরিয়ে

2026-11-18T21:03:08+00:00
2026-11-18T21:03:08+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশাল-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম 
বরিশাল-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন। ছবি : সময়ের আলো
বরিশাল-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পাশাপাশি মহাসড়কে টায়ার জ্বালানো হয়েছে বলেও জানা গেছে।

পুলিশ, প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করে রাখা একটি তালাবদ্ধ বিএমএফ পরিবহনের বাসের (রেজিস্ট্রেশন নম্বর : বরিশাল মেট্রো-ব-১১-০০৩৮) জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির ইঞ্জিন কভার ও স্টিয়ারিংসহ ভেতরের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসস্ট্যান্ডের শ্রমিকরা দ্রুত আগুন দেখতে পেয়ে জানালার গ্লাস ভেঙে নিজ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, একই দিন রাত সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এবং খাঞ্জাপুর ফকিরবাড়ি এলাকার মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঘোষিত লকডাউনের সমর্থনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। পৃথক এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও চেষ্টা অব্যাহত রয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   বরিশাল  ঢাকা  মহাসড়ক  যাত্রীবাহী বাস  অগ্নিসংযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: