বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে থামানো বাঁশের চেরা বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় বুধবার

2026-11-18T20:40:49+00:00
2026-11-18T20:40:49+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম 
ট্রাকে দুর্বৃত্তরা হঠাৎ পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ছবি : সময়ের আলো
ঢাকা-বরিশাল মহাসড়কে থামানো বাঁশের চেরা বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাটাজোর বাইচখোলা এলাকায় বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা হঠাৎ পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।

এদিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ফকিরবাড়ি এলাকার মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, ১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার জন্যই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়েছে।

অন্যদিকে থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের এ ধরনের নাশকতামূলক কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঢাকা  বরিশাল  মহাসড়ক  বাঁশ  ট্রাক  পেট্রোল বোমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: