চট্টগ্রামে সড়কে রাখা পুলিশের পিকআপ ভ্যান চুরি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে সড়কে রাখা থানার একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে

2026-11-18T19:47:35+00:00
2026-11-18T19:47:35+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে সড়কে রাখা পুলিশের পিকআপ ভ্যান চুরি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম 
চট্টগ্রামে সড়কে রাখা পুলিশের পিকআপ ভ্যান চুরি হয়েছে। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে সড়কে রাখা থানার একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি সড়কের এক পাশে রেখে পুলিশ সদস্যরা পাশের একটি হোটেলে খেতে যান। ফিরে এসে তারা ভ্যানটি আর সেখানে পাননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান না পেয়ে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িতে উঠে পিকআপ ভ্যানটি নিয়ে চলে যাচ্ছেন।

চুরি হওয়া গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। পাশাপাশি বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।


সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার পুরোনো পিকআপ ভ্যান চুরির খবর তারা পেয়েছেন। পুলিশ সদস্যরা সেটি পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে হোটেলে খেতে গিয়েছিলেন। এ সময় চুরির ঘটনা ঘটে থাকতে পারে। পিকআপ ভ্যানটি উদ্ধারে অভিযান চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চট্টগ্রাম  পুলিশ  পিকআপ ভ্যান  চুরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: