চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে আগুন

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা

2026-11-18T18:14:03+00:00
2026-11-18T18:14:03+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বাড়ির সামনে জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আমিনুর রহমান চৌধুরী জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তার বাড়ির সামনের দরজার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফলে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।


আমিনুর রহমান চৌধুরী আরও জানান, রাতে টহল দায়িত্বে থাকা রামদাশমুন্সি হাটের পুলিশ বিটের এসআই বাবুকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলও পরিদর্শন করেছে। এ ঘটনায় বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাঁশখালী থানার ওসি রবিউল হক গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বাঁশখালীতে যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চট্টগ্রাম  বিএনপি  নেতা  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: