সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক উদ্ধার, খতিয়ে দেখা হচ্ছে উদ্দেশ্য

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ৫০টি উচ্চক্ষমতার বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-11-18T18:13:50+00:00
2026-11-18T18:13:50+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক উদ্ধার, খতিয়ে দেখা হচ্ছে উদ্দেশ্য
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম 
সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক উদ্ধার। ছবি : সময়ের আলো
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ৫০টি উচ্চক্ষমতার বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৪৮ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এই তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এসব বিস্ফোরক অত্যন্ত উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। সম্প্রতি পরিচালিত অভিযানে এসব বিস্ফোরক ছাড়াও ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড জব্দ করা হয়েছে।

এ সময় মাদক ও চোরাই পণ্যও উদ্ধার করা হয় বলে জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, এই পাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা এসব বিস্ফোরক কোনো ধরনের নাশকতায় ব্যবহারের জন্য পাচার করা হচ্ছিল কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকা হালনাগাদ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত অভিযান চলমান রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

সময়ের আলো/আতা
  বিষয়:   সিলেট  জৈন্তাপুর  সীমান্ত  বিস্ফোরক  বিজিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: