প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:২০ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:২০ পিএম
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ছবি : সংগৃহীত জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১৮ নভেম্বর) এসআরবি ফোর্সেস সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিপিএম-সেবা, পিএসসি, জিডি (পি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল, গৌরনদী থেকে জর্দা শামীম-এর সহযোগীদের আস্তানায় অভিযান পরিচালনা করে ০৭ (সাত) টি বিদেশি পিস্তল, ০১ টি এয়ার গান, ২৭৬১ রাউন্ড কার্তুজ, ৩৩ টি পিস্তল ম্যাগাজিন সহ ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে এসআরবি- ৮।
এতে বলা হয়, পাবনা জেলার সাঁথিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৭৭ (সাতাত্তর) টি কক্টেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে এসআরবি- ১২।
সময়ের আলো/কেএইচও