পল্লবীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পোশাক শ্রমিকেরা

2026-11-18T12:51:40+00:00
2026-11-18T12:51:40+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
পল্লবীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম 
রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পোশাক শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের সড়কে অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এদিকে, সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মিরপুর ১১ নম্বর, ১২ নম্বর ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষের কারণে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই সড়কগুলোতে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

 
প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকদের আন্দোলন ঘিরে কয়েকটি এলাকায় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   পল্লবী  পুলিশের সঙ্গে  পোশাক শ্রমিকদের  সংঘর্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: